ইন্ডিয়ান পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ, এই দিন আবেদনের শেষ তারিখ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

indian-post-payment-bank-executive-recruitment

ইন্ডিয়ান পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি, ইন্ডিয়া পোস্টাল পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো নাগরিক এই শূন্য পদে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল।

ইন্ডিয়ান পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ সংক্রান্ত বিবরণ: 

পদের নাম: Executive (Associate Consultant – IT)

মোট শূন্যপদ: ৩০ টি। (UR – ১৩ টি, EWS – ৩ টি, OBC – ৮ টি, SC – ৪ টি, ST – ২ টি)

বেতন: বার্ষিক ১০,০০,০০০ টাকা।

বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ২৪ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: B.Tech/ B.E in Computer Science/ Information Technology অথবা Masters of Computer Application (MCA) বিষয়ে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর চাকরি প্রার্থীরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

পদের নাম: Executive (Consultant – IT)

READ  গেট উত্তীর্ণদের জন্য ৫১৫ শূন্যপদে ট্রেনি নিয়োগ, কী শর্ত মানতে হবে?

মোট শূন্যপদ: ১০ টি। (UR – ৬ টি, EWS – ১ টি, OBC – ২ টি, SC – ১ টি)

বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হবে।

বেতন: বার্ষিক ১৫,০০,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: B.Tech/ B.E in Computer Science/ Information Technology অথবা Masters of Computer Application (MCA) বিষয়ে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া, সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীদের।

পদের নাম: executive (Senior Consultant – IT)

মোট শূন্যপদ: ৩ টি

READ  ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তরদের জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগ, ইন্টারভিউ কবে?

বেতন: বার্ষিক ২৫,০০,০০০ টাকা।

বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স ন্যূনতম ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: B.Tech/ B.E in Computer Science/ Information Technology অথবা Masters of Computer Application (MCA) বিষয়ে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://www.ippbonline.com/ গিয়ে আবেদন করতে হবে। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা আবশ্যক।

আবেদন ফি: ST/ SC/ PWD প্রার্থীদের ১৫০ টাকা ও অন্যান্য প্রার্থীদের ৭৫০ টাকা আবেদন ফি হিসাবে জমা করতে হবে।

READ  স্নাতক পাশে শিশু উন্নয়ন দপ্তরে নিয়োগ ২০২৫, আবেদন শুরু!

নিয়োগ পদ্ধতি: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ৩ জুলাই, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Apply Now

Share this: