Coal India Requirment 2026: কোল ইন্ডিয়ায় ২৭৬ ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
coal-india-management-trainee-recruitment-2026-276-mining-posts

Coal India Requirment 2026: কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা Coal India Limited-এ ২৭৬টি ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ শুরু হয়েছে। গেট ২০২৫ স্কোরের ভিত্তিতে এই নিয়োগ হবে। অনলাইন আবেদন গ্রহণ চলবে ৭ জুন পর্যন্ত।

কোল ইন্ডিয়া লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মাইনিং বিভাগে ই-১ গ্রেডে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। কলকাতায় সংস্থার সদর দফতর থেকে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। নির্বাচিত প্রার্থীদের এক বছরের প্রশিক্ষণকাল সম্পূর্ণ করার পর স্থায়ী ভাবে অফিসার পদে নিয়োগ করা হবে। বেতনক্রমে প্রতি মাসের পারিশ্রমিক শুরু হচ্ছে ৬০ হাজার টাকা থেকে। সর্বোচ্চ বেতন পৌঁছতে পারে ১ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী শূন্যপদের সংখ্যা স্থির করা হবে এবং তা কম বা বেশি হতে পারে।

READ  অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের জন্য রাইটসে কাজের সুযোগ, আবেদনের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি

আবেদনের জন্য প্রার্থীদের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি থাকতে হবে। সাধারণ ও ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর প্রয়োজন। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য ন্যূনতম নম্বর ৫৫ শতাংশ। পাশাপাশি গেট ২০২৫ পরীক্ষায় মাইনিং ইঞ্জিনিয়ারিং পেপারে বৈধ স্কোর থাকা বাধ্যতামূলক। অন্য কোনও বছরের গেট স্কোর গ্রহণ করা হবে না। আবেদনকারীদের বয়স ৩০ এপ্রিল ২০২৬ অনুযায়ী ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে সরকারি নিয়ম অনুসারে। পৃথক যোগ্যতার উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।

নিয়োগের ক্ষেত্রে আলাদা লিখিত পরীক্ষা নেওয়া হবে না। গেট স্কোরের ভিত্তিতে প্রাথমিক ভাবে প্রার্থীদের বাছাই করা হবে। পরে নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হবে। নির্বাচিতদের দেশের বিভিন্ন কয়লাখনি অঞ্চল এবং অধীনস্থ প্রতিষ্ঠানে কাজের সুযোগ দেওয়া হবে। চাকরিতে যোগ দেওয়ার পর ন্যূনতম ৬০ মাস কাজ করার জন্য সার্ভিস বন্ডেও সই করতে হবে।

READ  ICAR Recruitment 2025: সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ আইসিএআর-এ, আবেদন করতে পারবেন স্নাতকোত্তর প্রার্থীরা

আগ্রহী প্রার্থীদের কোল ইন্ডিয়ার সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে নির্ধারিত নিয়ম মেনেই। ৮ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সময়ের পরে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।

Share this: