
HPCL Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে ৭৩১ জন কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২৫ মার্চ পর্যন্ত বিভিন্ন পদের জন্য আবেদন জমা দেওয়া যাবে।
সংস্থার একাধিক বিভাগে এই নিয়োগ হবে। জুনিয়র এগ্জ়িকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এগ্জ়িকিউটিভ, ইঞ্জিনিয়ার, ডেপুটি জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার-সহ নানা পদে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ ৭৩১। নির্বাচিতদের দেশের বিভিন্ন শহরে প্রশিক্ষণ দেওয়া হবে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মানবসম্পদ, ফায়ার অ্যান্ড সেফটি, ফিন্যান্স-সহ সংশ্লিষ্ট বিভাগে দায়িত্ব পালন করতে হবে।
পদের ভিত্তিতে বয়সসীমা আলাদা। কোনও ক্ষেত্রে আবেদনের ঊর্ধ্বসীমা ২৬ বছর। আবার কিছু পদের জন্য সর্বোচ্চ বয়স ৪৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড়ের বিধান রয়েছে। বেতনকাঠামোও পদভেদে ভিন্ন। সর্বোচ্চ বেতনকাঠামো ৯০ হাজার থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত।
ডেপুটি জেনারেল ম্যানেজার কেমিক্যাল পদে আবেদন করতে হলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের স্নাতক ডিগ্রি থাকা আবশ্যিক। দু’বছরের এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য পদগুলির ক্ষেত্রেও পৃথক যোগ্যতার উল্লেখ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে।
আবেদন জানাতে ইচ্ছুকদের প্রথমে নির্দিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। তার পর সংস্থার ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং প্রাসঙ্গিক নথি আপলোড করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পূর্ণ না হলে তা গ্রহণ করা হবে না। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি ও পদের দায়িত্ব সম্পর্কে বিস্তৃত তথ্য সংস্থার ওয়েবসাইটে উপলব্ধ।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







