DRDO তে কর্মী নিয়োগ! এইভাবে করুন আবেদন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

drdo-recruiting-in-62-apprentice-posts

DRDO তে কর্মী নিয়োগ: সম্প্রতি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(Defence Research and Development Organization), যা সংক্ষেপে ডিআরডিও(DRDO), ডিআরডিও – এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রচুর নিয়োগের কথা বলা হয়েছে। গত ১৩ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৮ জুন অবধি এই শুন্য পদে আবেদন করা যাবে।

DRDO Recruitment 2023: DRDO তে কর্মী নিয়োগ সংক্রান্ত বিবরণ: 

চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research and Development Organization) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ডিআরডিও (DRDO) – এর তরফে জানানো হয়েছে মোট ৬২ টি শূন্য পদে কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা সংস্থার ওয়েবসাইট drdo.gov.in- এ গিয়ে আবেদন করতে পারবেন।

READ  Indian Bank Recruitment 2025: ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৭১ জন কর্মীর খোঁজ, কোন কোন পদের জন্য আবেদন করা যাবে?

শূন্যপদ: মোট ৬২ জন কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে ২৮ জনকে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে ২৩ জনকে ও ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ১১ জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী চাকরি প্রার্থীদের, সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে স্নাতক, ডিপ্লোমা বা আইটিআই পাস করতে হবে। ২০২১, ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে যারা পাশ করেছেন, তারাও এই শূন্য পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর পাস করা প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবে না।

আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ডিআরডিও (DRDO) -এর অফিসিয়াল ওয়েবসাইট drdo.gov.in – এ গিয়ে ফর্ম Fill Up করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদন করতে হবে।

READ  WB Govt Job Recruitment 2025: বীরভূমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ৩০ জন কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

নিয়োগ পদ্ধতি: অ্যাকাডেমিক মেরিট, লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ জুন, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Apply Now

Share this: