কল্যাণীর কেন্দ্রীয় প্রতিষ্ঠানে স্থায়ী পদে নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
nibmg-kalyani-senior-manager-recruitment-level-13

NIBMG Recruitment 2026: কল্যাণীতে অবস্থিত কেন্দ্রীয় গবেষণা প্রতিষ্ঠানে প্রশাসনিক স্তরে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে খবর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স-এ স্থায়ী পদে একজন সিনিয়র ম্যানেজার নেওয়া হবে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে প্রকাশ করা হয়েছে। নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

নিযুক্ত সিনিয়র ম্যানেজারকে অ্যাডমিনিস্ট্রেশন ও ফিন্যান্স – এই দুই বিভাগের কাজ সামলাতে হবে। দাপ্তরিক ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা ও সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা প্রার্থীদেরই এই পদে গুরুত্ব দেওয়া হবে। পারিশ্রমিক সপ্তম বেতন কমিশনের ত্রয়োদশ বেতনকাঠামো অনুযায়ী নির্ধারিত হবে।

যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৫০ বছর হতে হবে। শিক্ষাগত দিক থেকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যিক। পাশাপাশি ম্যানেজমেন্টে পিজি ডিপ্লোমা, স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের কোনও পেশাদারি কোর্স সম্পূর্ণ করা প্রার্থীদেরই এই পদের জন্য বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১২ বছরের পেশাগত অভিজ্ঞতাও প্রয়োজন। অন্যান্য যোগ্যতার মাপকাঠি বিস্তারিত ভাবে উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।

READ  ভারতীয় রেলে বিপুল কর্মসংস্থানের হাতছানি! মাধ্যমিক থেকে স্নাতক - কোন পদে আবেদনের জন্য কী যোগ্যতা প্রয়োজন?

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি ও প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়ে আবেদনপত্র দাখিল করতে হবে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তার পরে লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ করা হবে। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি এবং পরীক্ষার ধরন সম্পর্কে আরও তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

Share this: