ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশেই আবেদন করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

india-post-recruitment-2023-registration-deadline-extended

ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ: প্রচুর চাকরির সুযোগ দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। গত মাসেই ভারতীয় ডাক বিভাগের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। মোট ১২৮২৮ টি শূন্যপদে কর্মী নিয়োগের কথা জানানো হয়েছিল। এই শূন্য পদে আবেদনের শেষ তারিখ ছিল ১১ জুন। সম্প্রতিই ভারতীয় ডাক বিভাগের তরফে এই শূন্য পদে আবেদনের সময় বাড়ানো হয়। আগ্রহী চাকরি প্রার্থীরা, আগামী ২৩ জুন অবধি এই পদ গুলিতে আবেদন করতে পারবেন।

India Post Recruitment 2023: ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ সংক্রান্ত বিবরণ:

পদের নাম: গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak)

শূন্যপদের সংখ্যা: মোট শূন্যপদ ১২৮২৮টি

বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

READ  NHAI Recruitment 2025: ন্যাশনাল হাইওয়েজ় অথরিটিতে ৮৪ জন কর্মী নিয়োগ, কোন কোন পদে আবেদন করা যাবে?

শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে ন্যূনতম দশম শ্রেণি পাস করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in/ গিয়ে আবেদন করতে করতে হবে।

আবেদন ফি : প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে। মহিলা প্রার্থী ও SC/ST/PwD প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগবে না।

নির্বাচন পদ্ধতি: সিস্টেম-জেনারেটেড মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। এই ক্ষেত্রে দশম শ্রেণি (মাধ্যমিক) -র পরীক্ষায় পাওয়া নম্বরের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Offical website : Apply Now

Share this: