
JU Recruitment 2026: কলকাতার অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স বিভাগে অস্থায়ী ভিত্তিতে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে।
মোট চারটি শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীদের হিন্দি, জার্মান, কোরিয়ান এবং ম্যান্ডারিন ভাষা পড়াতে হবে। সপ্তাহে সর্বাধিক চার ঘণ্টা ক্লাস নেওয়ার দায়িত্ব থাকবে। ঘণ্টাপিছু সাম্মানিক ৫০০ টাকা নির্ধারিত হয়েছে। মাসে সর্বোচ্চ প্রায় ১৭ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে। যোগ্যতার মান ইউজিসি বা রাজ্য সরকারের নিয়ম মেনেই স্থির করা হয়েছে । অর্থাৎ স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক। নিয়োগের মেয়াদ ছ’মাস।
এই নিয়োগের ক্ষেত্রে আগে থেকে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। আগামী ১৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টায় সংশ্লিষ্ট বিভাগে সাক্ষাৎকার নেওয়া হবে। প্রার্থীদের বেলা ১২টার মধ্যে জীবনপঞ্জি ও প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







