গেট উত্তীর্ণদের জন্য ৫১৫ শূন্যপদে ট্রেনি নিয়োগ, কী শর্ত মানতে হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
ntpc-gate-recruitment-2026-515-executive-trainee

NTPC Recruitment 2026: গেট পরীক্ষায় উত্তীর্ণ ইঞ্জিনিয়ারিং স্নাতকদের জন্য ৫১৫টি এগ্‌জ়িকিউটিভ ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৫ ফেব্রুয়ারি।

গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট বা গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের প্রাথমিক বাছাই করা হবে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে থাকতে হবে।

নির্বাচিতদের এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন হলে সংস্থার বিভিন্ন প্রকল্প কিংবা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তাঁদের নিয়োগ করা হবে। নিযুক্তদের বেতনক্রম নির্ধারিত হয়েছে প্রতি মাসে ৪০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত।

READ  CLW Recruitment 2025 : চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস স্কুলে শিক্ষক নিয়োগ, কবে হবে ইন্টারভিউ?

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। সংস্থার সরকারি পোর্টালে লগ ইন করে জীবনপঞ্জি, স্বীকৃত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং গেট স্কোরের শংসাপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা। অনলাইন মারফত অথবা ব্যাঙ্কের মাধ্যমে নির্ধারিত ফি জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদনপত্র দাখিল না করলে তা গৃহীত হবে না।

Share this: