Railway Section Controller Recruitment 2025: রেলে সেকশন কন্ট্রোলার হওয়ার দারুণ সুযোগ, স্নাতকেরাও আবেদন করতে পারবেন!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

railway-section-controller-recruitment-2025-apply-online

Railway Section Controller Recruitment 2025: রেলে চাকরি! নামটা শুনলেই আলাদা একটা ভরসা আসে না? স্থায়ী চাকরি, ভালো বেতন আর দেশের সবচেয়ে বড় সংস্থায় কাজ করার সুযোগ। এবার সেই সুযোগ এনে দিল ভারতীয় রেলওয়ে। সেকশন কন্ট্রোলার পদে বেরিয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। যে কোনও বিষয়ে স্নাতক হলেই আবেদন করা যাবে। কিন্তু হ্যাঁ, শুধু স্নাতক হলেই হবে না, পাশ করতে হবে পরীক্ষা, অ্যাপটিটিউড টেস্ট, এমনকি স্বাস্থ্য পরীক্ষাও। সব ধাপ মসৃণভাবে পেরোতে পারলেই মিলবে চাকরি।

কী যোগ্যতা লাগবে?

  • যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • বয়স ২০ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি ছাড় থাকছেই।
  • শুধু আবেদন করলেই হবে না, পরীক্ষাতে পাস করলেই সরকারি চাকরি।
  • কম্পিউটার চালনায় পারদর্শী হলে বাড়তি সুবিধা।
READ  কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অধীনে উচ্চপদে চাকরির সুযোগ, আবেদন করবেন কী ভাবে?

চাকরির বিবরণ

  • পদ: Section Controller
  • শূন্যপদ: ৩৬৮
  • বেতন: সরকারি গ্রুপ ‘বি’ বেতন স্কেল অনুযায়ী (অর্থাৎ স্থায়ী ও ভালো প্যাকেজ)।
  • কাজের জায়গা: কলকাতা, শিলিগুড়ি, মালদহ সহ পূর্ব রেলের একাধিক জোনে পোস্টিং।
  • চাকরির ধরন: স্থায়ী সরকারি চাকরি।

আবেদন প্রক্রিয়া

  • আবেদন একেবারে অনলাইনেই করতে হবে।
  • আবেদন ফি লাগবে ৫০০ টাকা (সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে ছাড় আছে)।
  • সিলেকশনের ধাপ: কম্পিউটার বেসড টেস্ট (CBT), কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, নথি যাচাই, স্বাস্থ্য পরীক্ষা

সব মিলিয়ে, ধাপে ধাপে এগোতে হবে।

কীভাবে আবেদন করবেন?

  • সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন  indianrailways.gov.in
  • ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • সব কিছু একবার ভালো করে দেখে নেবেন, কারণ ভুল করলে সংশোধনের জন্য আলাদা সময় আছে।
READ  KNU Recruitment 2025: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ, জানুন আবেদন প্রক্রিয়া ও শেষ তারিখ

কবে আবেদনের শেষ তারিখ?

এই প্রশ্নটাই সবার আগে আসে মাথায় “কবে পর্যন্ত সময় পাবো?

  • আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০২৫
  • সংশোধনের সময়: ১৭ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ২০২৫

মানে হাতে খুব বেশি সময় নেই। তাই দেরি না করে আজই আবেদন করে ফেলুন।

Share this: