আসানসোলে স্কুলে বিভিন্ন পদে শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ, কিভাবে আবেদন করবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
pm-shri-kendriya-vidyalaya-asansol-teacher-recruitment

KVS Recruitment 2026: পশ্চিম বর্ধমান জেলায় শিক্ষকতা ও শিক্ষাকর্মীর কাজে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে খবর, আসানসোলে অবস্থিত পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, আসানসোল-এ একাধিক পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। জানানো হয়েছে, ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে আংশিক সময়ের জন্য শিক্ষক ও বিভিন্ন শিক্ষাকর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে।

পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), প্রশিক্ষিত গ্র্যাজুয়েট শিক্ষক (টিজিটি), প্রাইমারি শিক্ষক (পিআরটি) এবং বালবাটিকা শিক্ষক পদে নিয়োগ করা হবে। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষক, নার্স, এটিএল প্রশিক্ষক, কাউন্সেলর, স্পেশ্যাল এডুকেটর এবং বৃত্তিমূলক বিষয়ের প্রশিক্ষকের মতো পদেও কাজের সুযোগ থাকছে। শূন্যপদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না থাকলেও, এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিযুক্তদের দায়িত্ব পালন করতে হবে।

READ  NCSM Recruitment 2025 : বিধাননগরের ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামে চাকরি, আবেদন শুরু!

যোগ্যতার ক্ষেত্রে পিজিটি পদে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে বিএড ডিগ্রি থাকা আবশ্যিক। হিন্দি ও ইংরেজি – উভয় ভাষায় পাঠদানে দক্ষতা থাকাও প্রয়োজন। অন্যান্য পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার শর্ত আলাদা আলাদা ভাবে নির্ধারিত রয়েছে।

আগ্রহীদের বিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে সমস্ত তথ্য দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এই নথিভুক্তির সুযোগ থাকবে। এর পর ১২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

Share this: