পুরুলিয়া জেলা রুরাল লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি, এই দিন আবেদনের শেষ তারিখ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

purulia-district-rural-librarian-recruitment-2023

Purulia District Recruitment: পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি পুরুলিয়া জেলা রুরাল লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদগুলির জন্য যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কিত তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা হলো।

পুরুলিয়া জেলা রুরাল লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিবরণ:-

পদের নাম: রুরাল লাইব্রেরিয়ান

মোট শূন্যপদ: ৩০ টি

বেতন: ২২,৭০০ টাকা (মাসিক)

শিক্ষাগত যোগ্যতা:

  • উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাস করা আবশ্যক।
  • লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে পাস আউট সার্টিফিকেট থাকা আবশ্যক।
  • বাংলা ভাষায় জ্ঞান অবশ্যই থাকতে হবে।
  • কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে সঠিক ধারণা থাকা আবশ্যক।

বয়স:

  • আবেদনারীর বয়স অবশই ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের বিশেষ ছাড় প্রযোজ্য
READ  Canara Bank Recruitment 2025: কানাড়া ব্যাঙ্কে ৩,৫০০ জন কর্মী প্রয়োজন, পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যে প্রশিক্ষণের সুযোগ

আবেদনের পদ্ধতি:

  • চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • চাকরিপ্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট (puruliawb.in/librarian) এ ওয়েবফর্মে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য প্রার্থীদের বৈধ ইমেল আইডি থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন, ২০২৩

আবেদনপত্র পূরণের জন্য সম্পূর্ণ তথ্য এবং আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে এবং অনলাইনে আবেদন করতে চাকরিপ্রার্থীদের অবশ্যই সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট (puruliawb.in/librarian) দেখতে হবে।

Share this: