Purbo Bardhaman District Recruitment: পূর্ব বর্ধমান জেলা গ্রামীণ গ্রন্থাগার পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

purbo-bardhaman-district-rural-library-recruitment-2023

Purbo Bardhaman District Recruitment: পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি লাইব্রেরিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পদের সংখ্যা এবং আবেদনের পদ্ধতি সহ নিয়োগের পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।

Rural Library Recruitment 2023: পূর্ব  বর্ধমান জেলা গ্রামীণ গ্রন্থাগার নিয়োগ ২০২৩-এর সংক্ষিপ্ত বিবরণ

পদের নাম:- Librarian of Rural Library

শূন্যপদ: ৫৫ টি।

শিক্ষাগত যোগ্যতা: – এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। এছাড়াও, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে পাস আউট সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীর অবশ্যই বাংলা ভাষায় জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিং সিস্টেমের সম্পর্কে সাম্যক ধারণা থাকা আবশ্যক।

READ  St Xavier’s University Recruitment 2025: রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, অনলাইন ও অফলাইনে আবেদন করুন এখনই

বয়সসীমা: – প্রার্থীর বয়স অবশ্যই সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর এর মধ্যে থেকে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারী নিয়মাবলি অনুযায়ী বয়সের বিশেষ ছাড় রয়েছে।

মাসিক বেতন:- ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা।

আবেদন পদ্ধতি:- এই চাকরির জন্য চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট (https://purbabardhaman.nic.in/)  এ ওয়েবফর্মে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি:- এই চাকরির জন্য লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদনের শেষ তারিখ – ১৫ জুন, ২০২৩।

Share this: