দিল্লী AIIMS – এ কর্মী নিয়োগ, এইভাবে করুন আবেদন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

all-india-institute-of-medical-science-delhi-senior-resident-recruitment

দিল্লী AIIMS – এ কর্মী নিয়োগ: সম্প্রতি, দিল্লী AIIMS – এর তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিপুল কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। ভারতের যে কোনো নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল।

দিল্লী AIIMS – এ কর্মী নিয়োগ সংক্রান্ত বিবরণ: 

পদের নাম: Senior Resident/Demonstrator

মোট শূন্যপদ: ৫২৮ টি। (UR – ১৮১ টি, OBC – ১৫৮ টি, SC – ১১৩ টি, ST – ৫০ টি, EWS – ২৬ টি)

বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের বিশেষ ছাড় দেওয়া হবে।

READ  CSL Recruitment 2025: কোচিন শিপইয়ার্ড লিমিটেডে এক্‌জ়িকিউটিভ ট্রেনি পদে নিয়োগ, জানুন আবেদন প্রক্রিয়া

মাসিক বেতন: ১৮,৭৫০ টাকা থেকে ৫৬,১০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিভাগে মেডিকেল ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে, প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট https://srsd.aiimsexams.ac.in/ – এ গিয়ে আবেদন করতে হবে। তারপর ফর্মটি ফিল আপ করার পর প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সাবমিট করতে হবে। আবেদনকারীর বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি থাকতে হবে।

আবেদন ফি: সাধারণ এবং ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের ৩০০০/- টাকা ও তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের ২৪০০/- আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি: CBT পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ জুন, ২০২৩

READ  ভুবনেশ্বর আইআইটি-তে ১০০-র বেশি শূন্যপদে নিয়োগ, ২ লক্ষ টাকার বেশি সাম্মানিক পাওয়ার সুযোগ জানুন

CBT পরীক্ষার তারিখ: ১৫ জুলাই, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Apply Now

Share this: