AIIMS Kalyani Recruitment 2025: এমস কল্যাণীতে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ, কেন্দ্রীয় মন্ত্রকের অর্থায়নে গবেষণার কাজ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

aiims-kalyani-recruitment-2025-field-investigator-apply-online

AIIMS Kalyani Recruitment 2025: কলকাতার পাশের কল্যাণীতে অবস্থিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS Kalyani) আবারও চাকরিপ্রার্থীদের জন্য সুখবর এনেছে। শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য গবেষণা দফতরের (Department of Health Research – DHR) অর্থায়নে পরিচালিত একটি বিশেষ গবেষণা প্রকল্পে ফিল্ড ইনভেস্টিগেটর পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং আবেদন করতে হবে অনলাইনে।

কী যোগ্যতা লাগবে?

  • বয়স: সর্বোচ্চ ৩০ বছর (সংরক্ষিতদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় থাকবে) মধ্যে হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা: পাবলিক হেলথ / পপুলেশন স্টাডিজ / সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্র্যাকটিস / হেলথ সাইকোলজি / কমিউনিটি হেলথ / সোশিয়োলজি / সোশ্যাল ওয়ার্কে স্নাতক ডিগ্রি থাকতেই হবে।
  • অভিজ্ঞতা:কমিউনিটি রিসার্চ, অ্যানালিসিস এবং ডকুমেন্টেশনে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
READ  ইন্টেলিজেন্স ব্যুরোতে (IB) চাকরির সুযোগ! স্নাতক হলেই করতে পারবেন আবেদন

চাকরির বিবরণ

  • পদ: ফিল্ড ইনভেস্টিগেটর
  • শূন্যপদ: ২টি
  • প্রকল্পের নাম: Economic Analysis of Air Pollution Mitigation Strategies in India
  • অর্থায়ন: কেন্দ্রীয় স্বাস্থ্য গবেষণা দফতর (DHR)
  • কাজের মেয়াদ: ৪ মাস (চুক্তিভিত্তিক)
  • বেতন: মাসে ৩০,০০০ টাকা

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা সরাসরি অনলাইনে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশ অনুসারে সঠিক তথ্য, জীবনবৃত্তান্ত (CV) এবং প্রয়োজনীয় নথি ই-মেইলে পাঠাতে হবে।

কীভাবে আবেদন করবেন?

  1. প্রথমে AIIMS Kalyani-এর অফিসিয়াল ওয়েবসাইট aiimskalyani.edu.in ভিজিট করুন।
  2. সেখানে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।
  3. প্রয়োজনীয় নথি (শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার প্রমাণ, CV) স্ক্যান করুন।
  4. নির্দিষ্ট ই-মেইল আইডিতে আবেদনপত্র পাঠিয়ে দিন।

St Xavier’s University Recruitment 2025: রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, অনলাইন ও অফলাইনে আবেদন করুন এখনই

কবে আবেদনের শেষ তারিখ?

  • আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৫
  • এর পরে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
READ  ১৩ জন ওয়ার্ক্স ইঞ্জিনিয়ার নেবে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, কোন মাধ্যমে আবেদন করবেন?

যোগ্য প্রার্থীরা আর দেরি না করে, এখনই আবেদন করুন।

Share this: