কল্যাণী এমস-এ আইসিএমআর অর্থপুষ্ট গবেষণায় কর্মী নিয়োগ, কারা আবেদনের জন্য সুযোগ পাবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
aiims-kalyani-recruitment-2026-icmr-funded-research-staff-eligibility

AIIMS Kalyani Recruitment 2026: কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে আইসিএমআর অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে এক জন কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, শেষ দিন ৭ মার্চ।

মাইক্রোবায়োলজি বিভাগে যক্ষ্মা-সহ বিভিন্ন জীবাণুবাহিত রোগ প্রতিরোধে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রভাব খতিয়ে দেখতে এই গবেষণার আয়োজন করা হয়েছে। প্রকল্পের আর্থিক সহায়তা দিচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে এবং পদটি অস্থায়ী।

প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ১ অথবা মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে একজনকে নেওয়া হবে। কাজের মেয়াদ প্রথমে ছ’মাস। কর্মদক্ষতার উপর নির্ভর করে মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীকে মাসে ১৮ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এর পাশাপাশি বাড়িভাড়া খাতে নির্ধারিত ভাতাও প্রযোজ্য।

READ  ONGC Recruitment 2025 : ২,৬২৩ জন শিক্ষানবিশ নিয়োগ করবে ONGC, অনলাইনে আবেদন শুরু

আবেদনকারীদের বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে বিধি অনুযায়ী বয়সে ছাড় থাকবে। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া আবশ্যক। সঙ্গে ল্যাবরেটরি টেকনোলজিতে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা অথবা আইটিআই শংসাপত্র থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন।

আগ্রহীদের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন গ্রহণ চলবে ৭ মার্চ পর্যন্ত। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা অথবা সাক্ষাৎকারের আয়োজন করা হবে। ২৫ মার্চ প্রতিষ্ঠানে পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি ও অন্যান্য তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

Share this: