কলকাতাতেও মিলবে পোস্টিং! মাধ্যমিক পাশে এনসিইআরটি-তে ১৭৩ শূন্যপদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
ncert-recruitment-2025-173-posts

নববর্ষের প্রাক্কালে দেশজুড়ে কর্মসংস্থানের বড় ঘোষণা করল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। কেন্দ্রীয় এই শিক্ষা গবেষণা সংস্থার বিভিন্ন শাখা ও কেন্দ্রে গ্রুপ-এ, বি এবং সি বিভাগে ১৭৩ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রের খবর, কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটি এবং আমদাবাদের মতো বড় শহরগুলিতে সংস্থার নিজস্ব দপ্তরে নিযুক্তদের পোস্টিং পাওয়া যাবে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যা দেশের কয়েক লক্ষ বেকার যুবক-যুবতীর কেরিয়ারে নতুন আশার আলো দেখাচ্ছে।

সংস্থা মারফত জানা গিয়েছে, সুপারিন্টেডিং ইঞ্জিনিয়ার ও বিজ়নেস ম্যানেজার থেকে শুরু করে টেকনিশিয়ান ও গ্রাফিক অ্যাসিস্ট্যান্ট – একাধিক বৈচিত্র্যময় পদে এই নিয়োগ করা হবে। পদ অনুযায়ী আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৭ থেকে ৭০ বছর পর্যন্ত রাখা হয়েছে। নিয়োগের পর পদমর্যাদা অনুযায়ী ৫,২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৯,১০০ টাকা পর্যন্ত মাসিক পারিশ্রমিক ও অন্যান্য সরকারি সুবিধা পাওয়া যাবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বড় চমক রেখেছে এনসিইআরটি। বেশ কিছু পদের জন্য মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে, আবার বিশেষ কিছু পদের জন্য স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের মেধা যাচাইয়ের জন্য সিবিটি বা অনলাইন পরীক্ষা এবং স্কিল টেস্টের সাহায্য নেওয়া হবে। নির্দিষ্ট পদের ভিত্তিতে ১০০০, ১২০০ বা ১৫০০ টাকা আবেদনমূল্য ধার্য করা হয়েছে, তবে সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য নিয়মানুযায়ী ছাড় পাওয়া যাবে।

READ  রাজ্য সরকারি সংস্থায় জেনারেল ম্যানেজারসহ একাধিক পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ জানেন কি?

আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই নিয়োগের আবেদন করা যাবে। ইচ্ছুক প্রার্থীদের এনসিইআরটি-র নির্দিষ্ট পোর্টালে গিয়ে সমস্ত নথিসহ আবেদন জানাতে হবে। সিবিটি পরীক্ষার দিনক্ষণ এবং সিলেবাস সংক্রান্ত বাকি যাবতীয় তথ্য মূল বিজ্ঞপ্তি এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ncert.nic.in-এ পাওয়া যাবে।

Share this: