
IIT Kharagpur Recruitment 2026: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)-এর অধীনস্থ এআই৪আইসিপিএস আই হাব ফাউন্ডেশনে চুক্তিভিত্তিক চিফ টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হবে। মাসিক পারিশ্রমিক ২ লক্ষ টাকা। আগামী ১০ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট নিয়োগটি হবে AI4ICPS I-Hub Foundation-এর জন্য। নির্বাচিত ব্যক্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং সংক্রান্ত গবেষণাকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর, স্টার্ট আপ গড়ে তোলা এবং সাইবার ফিজ়িক্যাল সিস্টেমের প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে।
পদটি পূর্ণ সময়ের। প্রথমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে কর্মদক্ষতার নিরিখে সেই মেয়াদ সর্বাধিক তিন বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। মাসিক পারিশ্রমিক ধার্য হয়েছে ২ লক্ষ টাকা।যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সমতুল বিষয়ে পিএইচডি, এমএস, এমএস রিসার্চ অথবা বিটেক ডিগ্রি আবশ্যক। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ২ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন।
আগ্রহীদের নির্ধারিত লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদনপত্র দাখিল করতে হবে। ১০ মার্চের পর আর আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আরও তথ্য প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







