যাদবপুরে কোয়ান্টাম ফিজ়িক্স বা ডায়নামিক্সে গবেষণার সুযোগ, কবে ইন্টারভিউ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
iacs-jadavpur-research-associate-recruitment-chemical-sciences

IACS Recruitment 2026: পদার্থবিদ্যা বা রসায়ন – বিজ্ঞানভিত্তিক গবেষণায় আগ্রহীদের জন্য কাজের সুযোগ তৈরি হয়েছে যাদবপুরে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স-এ একটি গবেষণা প্রকল্পের জন্য কর্মী নেওয়া হবে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেস-এর অধীনে চলতে থাকা গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। শূন্যপদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না থাকলেও, নিযুক্ত ব্যক্তিকে প্রথম পর্যায়ে এক বছরের জন্য গবেষণার দায়িত্ব দেওয়া হবে। প্রকল্পের অগ্রগতি ও প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে কাজের মেয়াদ বাড়ানো হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পারিশ্রমিক সরকার ও প্রতিষ্ঠানের নির্ধারিত বিধি মেনেই দেওয়া হবে।

READ  বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ, আবেদন করবেন কী ভাবে?

আবেদনকারীদের পদার্থবিদ্যা, কেমিক্যাল ফিজ়িক্স অথবা ফিজ়িক্যাল কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি থাকা আবশ্যিক। পাশাপাশি কোয়ান্টাম ফিজ়িক্স এবং কোয়ান্টাম ডায়নামিক্স বিষয়ে সুস্পষ্ট জ্ঞান ও গবেষণাভিত্তিক অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও পদের জন্য প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতার মাপকাঠি বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। ২৭ ফেব্রুয়ারি আবেদনপত্র দাখিলের শেষ দিন। প্রাথমিক বাছাইয়ের পর অনলাইন মাধ্যমে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৯ মার্চ।

Share this: