WB Police Recruitment 2025: বনগাঁ পুলিশের সাইবার বিভাগে সুযোগ, হারানো ডেটা রিকভার করার দক্ষতা থাকলেই আবেদন করতে পারবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

wb-police-recruitment-2025-cyber-support-personal

WB Police Recruitment 2025: চাকরির খোঁজ করছেন? পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফে এসেছে নতুন সুযোগ। বনগাঁ পুলিশ তাদের সাইবার অপরাধ বিভাগের জন্য খুঁজছে এক জন বিশেষজ্ঞ। যে ব্যক্তি ডেটা রিকভারি, ডেটা অ্যানালিসিস ও ডিজিটাল ফরেন্সিক কাজে দক্ষ, তার জন্য এটি এক দারুণ সুযোগ। শুধু কম্পিউটার জানা হলেই হবে না, সাইবার নিরাপত্তা ও ফরেন্সিক টুলে হাতে-কলমে কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।

কী যোগ্যতা লাগবে?

  • কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
  • সাইবার অপরাধ সংক্রান্ত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
  • ডেটা রিকভারি, ডেটা অ্যানালিসিস, ডেটা কার্ভিং-এ দক্ষতা থাকতে হবে।
  • সিড্যাক বা সরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ডিজিটাল ফরেন্সিক সার্টিফিকেট কোর্স সম্পন্ন করা থাকতে হবে।
  • সমস্ত সাইবার ফরেন্সিক টুল ও নেটওয়ার্ক ফরেন্সিক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
READ  UCO Bank Recruitment 2025: ইউকো ব্যাঙ্কে ৫৪৪ জন শিক্ষানবিশ নিয়োগ, আবেদন চলছে অনলাইনে!

চাকরির বিবরণ

  • পদ: Cyber Support Personal
  • শূন্যপদ:
  • কাজের জায়গা: বনগাঁ পুলিশ, সাইবার অপরাধ বিভাগ
  • চাকরির ধরন: অস্থায়ী / বিশেষজ্ঞ ভিত্তিতে

আবেদন প্রক্রিয়া

  • প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।
  • লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

সব ধাপ সফলভাবে পেরোলেই চাকরি নিশ্চিত।

কীভাবে আবেদন করবেন?

  • আবেদনপত্র সহ সকল প্রয়োজনীয় নথি ডাকযোগে জমা দিতে হবে।
  • বিস্তারিত বিজ্ঞপ্তি ও ঠিকানা পাওয়া যাবে পশ্চিমবঙ্গ পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে  wbpolice.gov.in

কবে আবেদনের শেষ তারিখ?

২৪ সেপ্টেম্বর ২০২৫ মধ্যে আবেদন করতে হবে।

তাই দেরি না করে, যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন।

Share this: