১৯২ জন কর্মী নিচ্ছে এলআইসি হাউজ়িং ফিনান্স লিমিটেড, জানুন আবেদনের শেষ তারিখ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

lic-housing-finance-apprentice-recruitment-2025-192-posts

এলআইসি হাউজ়িং ফিনান্স লিমিটেড (HFL) প্রকাশ করেছে নতুন চাকরির বিজ্ঞপ্তি। সংস্থায় অ্যাপ্রেন্টিস (Apprentice) পদের জন্য ১৯২ জন প্রার্থী নেওয়া হবে। সারা দেশের স্নাতকরা প্রশিক্ষণের সুযোগ পাবেন, পশ্চিমবঙ্গেও থাকছে পদ। ১ নভেম্বর ২০২৫ থেকে শুরু হতে পারে প্রশিক্ষণ।

কী যোগ্যতা লাগবে?

  • বয়স: ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তীর্ণ হতে হবে।
  • ভারতের নাগরিক হতে হবে।

চাকরির বিবরণ

  • পদ: অ্যাপ্রেন্টিস
  • শূন্যপদ: মোট ১৯২টি
  • কর্মস্থল: পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্য
  • প্রশিক্ষণকাল: ১ বছর
  • সম্ভাব্য যোগদান: ১ নভেম্বর থেকে
  • বেতন/স্টাইপেন্ড: মাসে ১২,০০০ টাকা
READ  সাংবাদিকতা বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ, কী যোগ্যতা চাই?

আবেদন প্রক্রিয়া

  • শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
  • বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
  • LIC Housing Finance-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ ও নথি আপলোড করতে হবে।

কীভাবে আবেদন করবেন?

  • অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন: lichousing.com
  • ক্যারিয়ার সেকশনে গিয়ে Apprentice Recruitment 2025 বিজ্ঞপ্তি খুলুন।
  • আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিন।
  • আবেদন ফি অনলাইনে জমা দিন।

কত আবেদন ফি লাগবে ?

  • সাধারণ প্রার্থী (General): ৯৪৪ টাকা
  • এসসি/এসটি/ওবিসি/মহিলা: ৭০৮ টাকা
  • বিশেষভাবে সক্ষম প্রার্থী (PWD): ৪৭২ টাকা

কবে আবেদনের শেষ তারিখ ?

  • ২২ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে

যারা সদ্য স্নাতক বা কর্মজীবনে প্রবেশ করতে চান, তাঁদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি দারুণ সুযোগ। যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন, কারণ শেষ তারিখ ২২ সেপ্টেম্বর।

Share this: