ফেব্রুয়ারিতে হচ্ছে না রাইফেলম্যান ও কনস্টেবল নিয়োগের পরীক্ষা, কী কারণে স্থগিত?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
ssc-constable-rifleman-exam-2026-postponed-february-update

SSC Exam Schedule 2026: কনস্টেবল ও রাইফেলম্যান পদে ২৩ ফেব্রুয়ারির নির্ধারিত কম্পিউটার বেসড পরীক্ষা স্থগিত রাখল স্টাফ সিলেকশন কমিশন। সেন্ট্রাল আর্মড ফোর্সেস, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স ও অসম রাইফেল পরীক্ষাও আপাতত হচ্ছে না।

নিয়োগ পরীক্ষার সূচি হঠাৎ বদলে যাওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেন্দ্রীয় নিয়োগ সংস্থা স্টাফ সিলেকশন কমিশন বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, নির্ধারিত দিনে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে স্থগিতের কারণ সম্পর্কে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। এই পরীক্ষার মাধ্যমে ২০২৬ সালে মোট ২৫,৪৮৭টি পদে কনস্টেবল ও রাইফেলম্যান নিয়োগের প্রথম ধাপের যোগ্যতা যাচাইকরণ হওয়ার কথা। পরীক্ষার্থীদের এক ঘণ্টার মধ্যে ৮০টি বহু বিকল্পভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হত। কম্পিউটার বেসড পরীক্ষাই ছিল এই পর্যায়ের মূল ভিত্তি।

READ  হিন্দুস্তান পেট্রোলিয়ামে ৬০৮ জন ইঞ্জিনিয়ার নিয়োগ, পশ্চিমবঙ্গ-সহ আর কোথায় পোস্টিং?

এসএসসি-র বিবৃতিতে আরও জানানো হয়েছে, নতুন তারিখে পরীক্ষা হলে ‘সেলফ স্লট সিলেকশন’ পদ্ধতির সুবিধা থাকবে না। এই পদ্ধতিতে প্রার্থীরা নিজেদের পছন্দের শহর, দিন বা পরীক্ষার পর্ব বেছে নিতে পারেন। সেই সুযোগ এবার দেওয়া হবে না বলে স্পষ্ট করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার শহর সংক্রান্ত তথ্য পরীক্ষা শুরুর ৮ থেকে ১০ দিন আগে প্রকাশ করা হবে। অ্যাডমিট কার্ডও পরীক্ষা শুরুর ২ থেকে ৩ দিন আগে ডাউনলোডের জন্য উপলব্ধ থাকবে।

নতুন সূচি সম্পর্কে জানতে পরীক্ষার্থীদের কমিশনের সরকারি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে বলা হয়েছে। তবে কবে পরীক্ষা আয়োজন করা হবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট দিন ঘোষণা হয়নি।

Share this: