এসএসসি-র কলকাতার দফতরে ইয়ং প্রফেশনাল নিয়োগ, স্নাতকদের জন্য বিশেষ সুযোগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ssc-kolkata-young-professional-recruitment-2025

স্টাফ সিলেকশন কমিশন (SSC) আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইবার সুযোগ থাকছে কলকাতার দফতরে ইয়ং প্রফেশনাল পদে কাজ করার। যারা স্নাতক পাস করেছেন এবং আইটি/কম্পিউটার শাখায় অভিজ্ঞতা রয়েছে, তাঁদের জন্য এটি হতে পারে দুর্দান্ত সরকারি চাকরির সুযোগ।

কী যোগ্যতা লাগবে?

এসএসসি-র তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে  –

  • বয়স সীমা: ২১ থেকে ৩৫ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার অ্যাপ্লিকেশন-এ স্নাতক ডিগ্রি
  • অভিজ্ঞতা: কম্পিউটার, নেটওয়ার্কিং, হার্ডওয়্যার বা সফটওয়্যার সংক্রান্ত কাজে অন্তত ১ বছরের অভিজ্ঞতা

চাকরির বিবরণ

  • পদ: ইয়ং প্রফেশনাল
  • শূন্যপদ সংখ্যা: ২টি
  • মাসিক বেতন: ₹৪০,০০০/-
  • অতিরিক্ত সুবিধা: ট্রাভেল অ্যালায়েন্স ভাতা
  • নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক (১ বছর, বাড়ানো যেতে পারে)
  • প্রশিক্ষণ: যোগদানের পর ৩ দিনের ট্রেনিং
READ  শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে ট্রেনি পাইলট নিয়োগ, কলকাতা ডক সিস্টেম ও হলদিয়া কমপ্লেক্সে কাজের সুযোগ

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের জীবনপঞ্জি (Resume), শিক্ষাগত যোগ্যতার নথি এবং অভিজ্ঞতার প্রমাণপত্র ডাকযোগে জমা দিতে হবে।

  • আবেদনের ফরম্যাট: এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে sscer.org
  • নথি পাঠানোর ঠিকানা: Nizam Palace, Kolkata

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান – sscer.org
  • নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র ডাউনলোড করুন।
  • সঠিকভাবে তথ্য পূরণ করে জীবনপঞ্জি ও নথির সঙ্গে যুক্ত করুন।
  • ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।
  • মনে রাখবেন, শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫

যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন। সরকারি চাকরির এই সুযোগ হাতছাড়া করবেন না।

Share this: