তিনটি পদে কর্মী খুঁজছে পশ্চিম বর্ধমান স্বাস্থ্য বিভাগ, কবে পর্যন্ত করা যাবে আবেদন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
paschim-bardhaman-health-recruitment-three-posts

পশ্চিম বর্ধমান জেলায় স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন বিভাগে নতুন করে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। কোন পদে নিয়োগ হবে, কী যোগ্যতা লাগবে এবং আবেদনের শেষ দিন কবে – তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

জেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগ হবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক নার্স এবং কমিউনিটি নার্স – এই তিনটি পদে। মোট চারটি শূন্যপদ রয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলিতে পরিষেবা জোরদার করতেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সাইকিয়াট্রিক নার্স পদে মাসিক পারিশ্রমিক ধার্য হয়েছে ২৮,০০০ টাকা। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পাবেন প্রতি মাসে ৩০,০০০ টাকা। কমিউনিটি নার্স পদে বেতন নির্ধারিত হয়েছে মাসে ২৫,০০০ টাকা। তিনটি ক্ষেত্রেই আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত শর্ত পদভেদে আলাদা, যা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।

READ  ONGC Recruitment 2025 : ২,৬২৩ জন শিক্ষানবিশ নিয়োগ করবে ONGC, অনলাইনে আবেদন শুরু

আবেদন করতে হলে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটের ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গিয়ে নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী নথি জমা দিতে হবে। আবেদনমূল্যও জমা দেওয়া বাধ্যতামূলক। এই প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ ৩০ ডিসেম্বর।

Share this: