
WB Govt Job Recruitment 2026: পশ্চিম বর্ধমান জেলায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে।
নিয়োগ করা হবে অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে। মোট শূন্যপদ রয়েছে পাঁচটি। যাঁরা এই পদে নিযুক্ত হবেন, তাঁদের মাসিক পারিশ্রমিক ধার্য হয়েছে ১২ হাজার টাকা। বয়স সংক্রান্ত শর্তও উল্লেখ রয়েছে – ৬৫ বছরে পৌঁছলে বা ইনস্পেক্টর পদে উন্নীত হলে সংশ্লিষ্ট কর্মীকে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে হবে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাই এই পদে আবেদন জানাতে পারবেন। বিশেষত ইনস্পেক্টর, এক্সটেনশন অফিসার, ব্লক স্তরের হেড ক্লার্ক কিংবা আন্ডার ডিসিশন ক্লার্ক পদে যাঁরা আগে কর্মরত ছিলেন, তাঁরা যোগ্য বিবেচিত হবেন। আবেদনকারীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। অন্যান্য স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে নির্দিষ্ট স্থানে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আবেদনপত্র দাখিলের পাশাপাশি প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তৃত তথ্য জেলার সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







