বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ ৩৬ জন কর্মীর নিয়োগ, কলকাতা থেকেও কাজের সুযোগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

balmer-lawrie-recruitment-2025-kolkata

রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, একাধিক পদে যোগ্য প্রার্থীদের খোঁজ চলছে। বিশেষত্ব হলো, এই চাকরির জন্য আবেদন করলে কলকাতা-সহ ভারতের বিভিন্ন শহরে কাজের সুযোগ মিলবে।

কী যোগ্যতা লাগবে?

বিভিন্ন পদের জন্য বিভিন্ন জগত লাগবে –

বয়সসীমা:

  • জুনিয়র অফিসার: সর্বোচ্চ ২৭ বছর
  • অন্যান্য পদ: সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা:

  • জুনিয়র অফিসার: যে কোনও বিষয়ে স্নাতক
  • অন্যান্য পদে ভিন্ন ভিন্ন যোগ্যতা নির্ধারিত (ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ইত্যাদি)

চাকরির বিবরণ

  • মোট শূন্যপদ: ৩৬টি
  • পদ : সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, অফিসার, জুনিয়র অফিসার
  • কাজের ক্ষেত্র: লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার, গ্রিজেস অ্যান্ড লুব্রিক্যান্টস, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, ট্র্যাভেল অ্যান্ড ভ্যাকেশন্স, কেমিক্যালস, সেলস, মার্কেটিং, ডেসপ্যাচ ইত্যাদি
  • বেতন: প্রতি মাসে ₹৩৭,০৩৫ থেকে শুরু করে সর্বাধিক ₹১,১৭,৩৯৮ (পদ অনুযায়ী ভিন্ন হবে)
  • চুক্তিভিত্তিক নিয়োগ: প্রথমে ৩ বছরের চুক্তি, সংস্থার প্রয়োজনে বাড়তে পারে
  • পোস্টিং লোকেশন: কলকাতা, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, বরোদা, সিলভাসা সহ একাধিক শহর
READ  রাজ্যে ‘গ্রুপ ডি’ পদে ১২ হাজার কর্মী নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আবেদন প্রক্রিয়া

  • প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
  • বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে রেজিস্ট্রেশন করতে হবে।
  • আবেদন করার সময় জীবনপঞ্জি (CV), শিক্ষাগত নথি এবং অভিজ্ঞতার প্রমাণপত্র আপলোড করতে হবে।
  • শেষ তারিখ: ৩ অক্টোবর ২০২৫

কীভাবে আবেদন করবেন?

  • অফিসিয়াল ওয়েবসাইটে যান balmerlawrie.com
  • “Careers” সেকশনে গিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি খুলুন।
  • সঠিকভাবে তথ্য পূরণ করে আবেদনপত্র জমা দিন।
  • নথি আপলোড করে সাবমিট করুন।
  • নির্ধারিত সময়ে পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই হবে।

যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন। চাকরির এই সুযোগ হাতছাড়া করবেন না।

Share this: