NSD Recruitment 2025: ন্যাশনাল স্কুল অফ ড্রামা-য় শিল্পী নিয়োগ, স্নাতকদের জন্য দারুণ সুযোগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

nsd-recruitment-2025-artist-job-apply

NSD Recruitment 2025: থিয়েটারে কাজ করার স্বপ্ন কি আপনারও আছে? অভিনয়ের প্রতি টান, নাটক পরিচালনা বা সাংস্কৃতিক প্রযোজনায় যুক্ত থাকার অভিজ্ঞতা থাকলে এবার আসছে বড় সুযোগ। ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD) ২০২৫ সালে শিল্পী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে, সঙ্গে থাকতে হবে নাট্যকলার বাস্তব অভিজ্ঞতা।

কী যোগ্যতা লাগবে?

ন্যাশনাল স্কুল অফ ড্রামা-য় চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যেসব যোগ্যতা থাকতে হবে –

  • স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
  • ড্রামাটিক আর্টস বিষয়ে অন্তত ১ বছরের সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
  • NSD বা সমতুল প্রশিক্ষণ কেন্দ্র থেকে সার্টিফিকেট থাকলে বাড়তি সুবিধা।
  • অন্তত ১০টি গুরুত্বপূর্ণ প্রযোজনায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • হিন্দি বা অন্য ভারতীয় ভাষায় দক্ষতা আবশ্যক।
  • থিয়েটারে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • নাচ, গান, অভিনয় ও নাটক পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
READ  EIL Recruitment 2025: ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে ১৯টি পদে কর্মী নিয়োগ, কর্মস্থল কলকাতা ও অন্যান্য শহরে

চাকরির বিবরণ

  • পদ: শিল্পী (Artist)
  • মোট শূন্যপদ:
  • বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর
  • বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা। (সমস্ত সুবিধাসহ)
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক (Contractual)

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের আবেদন করার জন্য লিখিত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে:

  • জীবনপঞ্জি (CV)
  • শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি

কীভাবে আবেদন করবেন?

  • প্রার্থীদের সমস্ত নথি এবং আবেদনপত্র ই-মেল মারফত পাঠাতে হবে।
  • বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে ন্যাশনাল স্কুল অফ ড্রামার অফিসিয়াল ওয়েবসাইটে  nsd.gov.in

কবে আবেদনের শেষ তারিখ?

যোগ্য প্রার্থীদের ২১ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে আবেদন করতে হবে।

তাই দেরি না করে যোগ্য প্রার্থীরা আজকেই আবেদন করে, নিজের স্বপ্ন পূরণ করুন। 

Share this: