North 24 Parganas CMOH Recruitment 2026 : উত্তর ২৪ পরগণায় স্বাস্থ্য দফতরে ৫৬২ কর্মী নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
north-24-parganas-cmoh-recruitment-2026

North 24 Parganas CMOH Recruitment 2026 : উত্তর ২৪ পরগণা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে জাতীয় নগর স্বাস্থ্য মিশনে (NUHM) বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)-এর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-সহ একাধিক পদে মোট ৫৬২ জনকে নিযুক্ত করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য আজ, ৩০ জানুয়ারি থেকে অনলাইন আবেদনপত্র দাখিল প্রক্রিয়া শুরু হয়েছে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সবচেয়ে বেশি নিয়োগ হবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) পদে, যেখানে শূন্যপদের সংখ্যা ৪০০। এ ছাড়াও ১১৯ জন স্টাফ নার্স এবং ৪২ জন মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। প্রজেক্টের প্রয়োজনীয়তা অনুযায়ী নার্সিং-ইন-চার্জ পদেও এক জনকে নেওয়া হবে। নিযুক্ত কর্মীদের পদমর্যাদা অনুযায়ী মাসিক ১৩,০০০ টাকা থেকে শুরু করে ৬০,০০০ টাকা পর্যন্ত সাম্মানিক প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

READ  কলকাতা ক্যাম্পাসে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, আবেদন করবেন কী ভাবে?
প্রতিষ্ঠানের নামঅফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ, উত্তর ২৪ পরগণা (CMOH)
পদের নামমেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং নার্সিং-ইন-চার্জ
মোট শূন্যপদ ৫৬২টি
বেতনমাসে ১৩,০০০/- থেকে ৬০,০০০/- টাকা (পদ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতাবিএসসি, এমবিবিএস, জিএনএম, এমএসসি অথবা এএনএম
বয়সসীমা২১ থেকে ৬৭ বছর (১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী)
আবেদন শুরুর তারিখ৩০/০১/২০২৬
আবেদনের শেষ তারিখ০৯/০২/২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটwww.north24parganashealth.org

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মেডিক্যাল অফিসার পদের জন্য এমসিআই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি এবং পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা আবশ্যিক। স্টাফ নার্স পদের প্রার্থীদের জিএনএম অথবা বিএসসি নার্সিং উত্তীর্ণ হতে হবে। অন্য দিকে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এএনএম অথবা জিএনএম পাঠক্রম সম্পন্ন করা এবং আবেদনকারীকে উত্তর ২৪ পরগণা জেলার স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। নার্সিং-ইন-চার্জ পদের জন্য এমএসসি নার্সিং ডিগ্রি থাকা প্রয়োজন।

READ  St Xavier’s University Recruitment 2025: রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, অনলাইন ও অফলাইনে আবেদন করুন এখনই

বয়সসীমা ও সংরক্ষিত শ্রেণির ছাড় প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদভেদে ২১ থেকে ৬৭ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। ১ জানুয়ারি ২০২৬ তারিখের নিরিখে এই বয়স গণনা করা হবে। সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় নির্দিষ্ট ছাড় বলবৎ থাকবে। আবেদন ফি বাবদ অসংরক্ষিত ও ইডব্লিউএস শ্রেণির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে।

ইচ্ছুক প্রার্থীদের উত্তর ২৪ পরগণা জেলার স্বাস্থ্য দফতরের নিজস্ব পোর্টাল (north24parganashealth.org) অথবা (north24parganas.gov.in)-এ গিয়ে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইন ফর্ম পূরণের পর নথিপত্র যাচাইয়ের (Documents Verification) জন্য ১১ ফেব্রুয়ারি বারাসাতস্থিত সিএমওএইচ কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মেধার ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Share this: