BOB Recruitment 2025: ব্যাঙ্ক অফ বরোদায় ৫৮টি পদে নিয়োগ, বেতন শুরু ৬৪,৮২০ টাকা থেকে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

bob-recruitment-2025-58-jobs

BOB Recruitment 2025: ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) আবারও নিয়ে এসেছে চাকরির সুযোগ। সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন উচ্চ পদমর্যাদায় মোট ৫৮ জন কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের দেশের বিভিন্ন শাখা ও দফতরে পোস্টিং দেওয়া হবে।

কী যোগ্যতা লাগবে?

  • ম্যানেজার-ট্রেড ফিন্যান্স অপারেশনস: যেকোনও বিষয়ে স্নাতক, সঙ্গে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ও ফোরেক্স বিভাগের অন্যান্য পদ: পদের ভিত্তিতে যোগ্যতা আলাদা আলাদা যোগ্যতার প্রয়োজন। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন।
  • বয়সসীমা: কিছু পদের জন্য ২৪–৩৪ বছর, আবার কিছু পদের জন্য ৩০–৪০ বছর থাকলেও সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড় থাকবে।
READ  হিন্দুস্তান পেট্রোলিয়ামে ৬০৮ জন ইঞ্জিনিয়ার নিয়োগ, পশ্চিমবঙ্গ-সহ আর কোথায় পোস্টিং?

চাকরির বিবরণ

  • মোট শূন্যপদ: ৫৮টি
  • পদ: চিফ ম্যানেজার (ইনভেস্টর রিলেশনস), ম্যানেজার (ট্রেড ফিন্যান্স অপারেশনস), ম্যানেজার (ফোরেক্স অ্যাকুইসিশন অ্যান্ড রিলেশনশিপ), সিনিয়র ম্যানেজার (ফোরেক্স অ্যাকুইসিশন অ্যান্ড রিলেশনশিপ)
  • বেতন: মাসে ৬৪,৮২০ – ৯৩,৯৬০ টাকা থেকে শুরু, সর্বাধিক ১,০২,৩০০ – ১,২০,৯৪০ টাকা পর্যন্ত
  • নিয়োগের পর প্রথম ১ বছর প্রবেশন পিরিয়ডে থাকতে হবে।

JRF Recruitment 2025: পদার্থবিদ্যায় স্নাতকোত্তর প্রার্থীদের জন্য জুনিয়র রিসার্চ ফেলো হওয়ার সুযোগ

আবেদন প্রক্রিয়া

  • সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।
  • সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন ফি: ১৭৫টাকা।
  • অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি: ৮৫০টাকা।
  • নির্বাচন প্রক্রিয়া: অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে।

কীভাবে আবেদন করবেন?

  • অফিসিয়াল ওয়েবসাইটে www.bankofbaroda.in যান।
  • Career সেকশনে গিয়ে BOB Recruitment 2025 Notification টি খুলুন।
  • বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে আবেদন ফর্ম পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথি ও আবেদন ফি জমা দিয়ে সাবমিট করুন।

WBPDCL Recruitment 2025: ড্রাফটসম্যান, অফিস এক্সিকিউটিভ-সহ ৪৯৯টি পদে নিয়োগ, অনলাইনে আবেদন শুরু

কবে আবেদনের শেষ তারিখ?

  • আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে।
  • শেষ তারিখ: ৯ অক্টোবর ২০২৫
  • সময়সীমার মধ্যে আবেদন না করলে ফর্ম গ্রহণ করা হবে না।
READ  নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, কোন পদের জন্য আবেদন করা যাবে?

যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন এবং ব্যাঙ্কিং সেক্টরে নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন।

Share this: