আলিপুরদুয়ারে প্রশাসনিক বিভাগে শুধুমাত্র মহিলা কর্মী নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
alipurduar-dmu-community-auditor-recruitment-women-only

Alipurduar DMU Recruitment 2026: আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বিভাগে শুধুমাত্র মহিলা কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে খবর, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, আলিপুরদুয়ার-এর অধীনে এই নিয়োগ প্রক্রিয়া চালানো হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

কমিউনিটি অডিটর পদে মোট ১৬ জন মহিলা কর্মীকে চুক্তির ভিত্তিতে নিযুক্ত করা হবে। প্রশাসনিক কাজের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের আর্থিক ও নথিভিত্তিক যাচাইয়ের দায়িত্ব থাকবে। বয়সের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থনীতিতে স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন। পাশাপাশি, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকা জরুরি। বিশেষ করে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড-সহ অফিস প্যাকেজে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

READ  বাণিজ্যে স্নাতকদের জন্য ইয়ং প্রফেশনাল পদে সুযোগ, কারা আবেদন করতে পারবে?

আগ্রহীদের প্রথমে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। হোমপেজের ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গেলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করে নির্ধারিত ফরম্যাটে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় জমা দিতে হবে।

আগামী ১৬ ফেব্রুয়ারি-র মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। নিয়োগের শর্তাবলি, দায়িত্বের ধরন এবং অন্যান্য তথ্য প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Share this: