কলকাতা ক্যাম্পাসে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, আবেদন করবেন কী ভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
iift-kolkata-senior-assistant-recruitment

IIFT Recruitment 2026: কেন্দ্রীয় বাণিজ্য দফতরের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি)-এ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানের কলকাতা ক্যাম্পাসে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। প্রশাসনিক কাজে সহায়তার প্রয়োজনে এই পদে নিয়োগ করা হবে।

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মোট চারটি শূন্যপদ রয়েছে। প্রথমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের প্রয়োজন এবং কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে চুক্তির মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

বেতনক্রম মাসে ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে নির্ধারিত হয়েছে। আবেদনকারীর বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে, যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি বিধি অনুযায়ী ছাড় পাবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা আবশ্যক। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতার কথাও বলা হয়েছে।

READ  আসানসোলে স্কুলে বিভিন্ন পদে শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ, কিভাবে আবেদন করবেন?

আবেদনপত্র দাখিল করতে হবে অনলাইনে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে প্রার্থীদের সমস্ত নথি-সহ আবেদন সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময়সীমা আগামী ৩ মার্চ। এর পর লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তৃত তথ্য প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।

Share this: