উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাসের বাইরে প্রশ্ন! পুরো নম্বর দেবে সংসদ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
hs-math-exam-2026-out-of-syllabus-questions-full-marks-assurance

HS Math Exam 2026: উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় তিনটি প্রশ্ন পাঠ্যক্রমের বাইরে থেকে এসেছে বলে অভিযোগ উঠেছে। বিকেলে সংসদ সভাপতি জানান, বিষয়টি বিশেষজ্ঞদের মতামতের জন্য পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

পরীক্ষা শেষ হওয়ার পরই একাধিক শিক্ষক ও পড়ুয়া অভিযোগ তোলেন, প্রশ্নপত্রে অন্তত তিনটি প্রশ্ন নির্ধারিত সিলেবাসের অন্তর্গত নয়। আরও কিছু প্রশ্ন নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করা কঠিন ছিল বলেও দাবি উঠেছে। এতে বহু পরীক্ষার্থী উত্তরপত্র সম্পূর্ণ করতে পারেননি বলে অভিযোগ।

শিক্ষকদের একাংশের বক্তব্য, অবকল সমীকরণ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যে প্রশ্নটি এসেছে, তা পাঠ্যক্রমে নেই। প্রশ্নটি ২ (বি) নম্বরে ছিল এবং তার পূর্ণমান ২। এ ছাড়া ১১ (বি) ও ১১ (সি) নম্বরের প্রশ্ন নিয়েও আপত্তি তোলা হয়েছে। ওই দু’টির পূর্ণমান ৪ করে। সব মিলিয়ে মোট ১০ নম্বরের প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বাজারচলতি বইয়েও এই অংশগুলি পাঠ্যক্রমের অন্তর্গত নয় বলে উল্লেখ রয়েছে বলে দাবি শিক্ষকদের।

READ  আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক, প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা!

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, তিনটি প্রশ্ন পাঠ্যক্রম-বহির্ভূত বলে প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি বিশেষজ্ঞ কমিটির কাছে পাঠানো হয়েছে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, কোনও পরীক্ষার্থী যদি প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করে থাকেন, তবে তাঁকে পূর্ণ নম্বর দেওয়া হবে। চূড়ান্ত সিদ্ধান্ত বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই নেওয়া হবে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, এ বছর পড়াশোনার সময় কম পাওয়ার অভিযোগ ছিলই। তার উপর যদি পাঠ্যক্রমের বাইরে থেকে প্রশ্ন আসে, তবে তা পরীক্ষার্থীদের পক্ষে অসুবিধা বাড়ায়। তিনি মূল্যায়নের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Share this: