মাধ্যমিক রেজিস্ট্রেশনে ভুল সংশোধনের দিন ঘোষণা পর্ষদের, জরিমানা এড়াতে সতর্কবার্তা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
madhyamik-registration-correction-date-wbbse

মধ্যশিক্ষা পর্ষদ ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কিত ভুল সংশোধনের দিন ঘোষণা করেছে। পর্ষদ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। এই পরীক্ষার্থীরা বর্তমানে নবম শ্রেণিতে পড়ছে।

ইতিমধ্যে পর্ষদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২রা মার্চ থেকে ১৩ই মার্চের মধ্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে থাকা যেকোনো তথ্যের ভুল সংশোধন করা যাবে।

পাশাপাশি, যদি কোনো পড়ুয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখনও না এসে থাকে, তবে সাত দিনের মধ্যে আঞ্চলিক অফিসে অভিযোগ জানাতে হবে। অভিযোগের সাথে ওই পড়ুয়ার ছবি-সহ সমস্ত তথ্য জমা দিতে হবে।

পর্ষদ স্কুলগুলির কাছে একটি সতর্কবার্তাও জারি করেছে। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ না করায় এর আগে ৫৩টি স্কুলকে পড়ুয়া পিছু ৫ হাজার টাকা করে জরিমানা দিতে হয়েছিল। সেই সময় স্কুলগুলি পরিকাঠামো উন্নয়নে টাকার অভাবের কথা জানিয়ে জরিমানা দেওয়া নিয়ে আপত্তি তুলেছিল।

READ  ‘প্রাইভেট’ পরীক্ষার্থীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে? কোন নিয়মে হবে পরীক্ষা?

পর্ষদ জানিয়েছে, বারবার সতর্ক করার পরেও স্কুলগুলি সঠিক পদক্ষেপ নেয়নি। তাই দেরিতে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। বর্তমানে নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। পর্ষদ তার নতুন বিজ্ঞপ্তিতে সব স্কুলকে সতর্ক থাকতে বলেছে। স্কুলগুলি যেন সব পড়ুয়ার রেজিস্ট্রেশন ঠিক সময়ে সম্পন্ন করে, সেই বিষয়ে পর্ষদ নির্দেশ দিয়েছে।

Share this: