বনগাঁ পুলিশজেলায় সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট নিয়োগ, আবেদন শেষ কবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
wb-police-bongaon-senior-legal-consultant-recruitment

WB Police Recruitment 2026: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অধীনে বনগাঁ পুলিশজেলায় চুক্তির ভিত্তিতে সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে একজনকে নিয়োগ করা হবে। অফলাইনে আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৭ ফেব্রুয়ারি।

রাজ্য পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পদে কাজের মেয়াদ প্রথমে এক বছর। কাজের দক্ষতার উপর নির্ভর করে পরবর্তী সময়ে সেই মেয়াদ বাড়ানো হতে পারে। শূন্যপদ একটি। বনগাঁ পুলিশজেলার অধীনস্থ কার্যালয়ে নিযুক্ত ব্যক্তিকে আইনি পরামর্শ ও মামলা সংক্রান্ত তদারকির দায়িত্ব সামলাতে হবে।

সিনিয়র লিগ্যাল কনসালট্যান্ট পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি আবশ্যিক। অবসরপ্রাপ্ত আইনজীবীরাও আবেদন জানাতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে তা বিবেচনায় নেওয়া হবে।

READ  অরণ্য ও বন্যপ্রাণ রক্ষায় কেন্দ্রীয় পরিষেবায় যোগ দেওয়ার সুযোগ, কারা আবেদন করতে পারবে?

প্রতিষ্ঠান সূত্রে খবর, আবেদন কেবল অফলাইনে গ্রহণ করা হবে। নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি-সহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। নির্দিষ্ট সময়সীমার পরে প্রাপ্ত আবেদন বিবেচিত হবে না।

প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেই পর্যায়ে যোগ্যতা খতিয়ে দেখে চূড়ান্ত নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি ও দায়িত্বের পরিধি সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজ্য পুলিশের সরকারি ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

Share this: