বোস ইনস্টিটিউটে অভিজ্ঞ পরামর্শদাতা নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
bose-institute-recruitment-2026-consultant-vacancy

Bose Institute Recruitment 2026: কলকাতার ঐতিহ্যবাহী বোস ইনস্টিটিউট বা বসু বিজ্ঞান মন্দিরে অভিজ্ঞ পরামর্শদাতা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিকরা আগামী ৯ মার্চের মধ্যে প্রয়োজনীয় নথিসহ ডাকযোগে নিজেদের আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন।

কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে আপাতত একজন কর্মীকে নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মূলত নির্দিষ্ট মেয়াদের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কাস্টমস ক্লিয়ারেন্স এবং পারচেজ় সংক্রান্ত কাজে বিশেষ দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের কেন্দ্রীয় সরকারি সংস্থায় আধিকারিক হিসেবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বর্তমানে অবসরপ্রাপ্ত এমন ব্যক্তিরাই এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে এই কাজ করতে হবে। তবে প্রার্থীর কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রয়োজনের ওপর ভিত্তি করে এই সময়সীমা পরবর্তীকালে বাড়তে পারে।

READ  কলকাতা ক্যাম্পাসে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীদের জীবনপঞ্জি বা বায়োডাটার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র সংযুক্ত করতে হবে। সংশ্লিষ্ট নথিগুলি আগামী ৯ মার্চের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রার্থীদের পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখে বাছাই করার পর ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হবে।

Share this: