রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্নাতকদের গবেষণার সুযোগ, কোন দক্ষতা থাকলে পাওয়া যাবে এই সুযোগ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
csir-neeri-research-opportunity-graduates-decarbonization-project

CSIR Recruitment 2026: রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থায় স্নাতকদের জন্য গবেষণাভিত্তিক কাজে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে খবর, সিএসআইআর-এর অধীনস্থ ন্যাশনাল এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট-এ একটি প্রকল্পে কর্মী নেওয়া হবে। ‘ডিকার্বোনাইজ়েশন স্ট্র্যাটেজি’ শীর্ষক ওই প্রকল্পে গবেষণার কাজ চলবে এবং একটি শূন্যপদ পূরণের কথা উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

কেমিক্যাল, এনভায়রনমেন্টাল, মেকানিক্যাল কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই গবেষণার কাজে যোগ দেওয়ার সুযোগ পাবেন। তবে কেবল শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট নয় – গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট বা গেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়াকে আবশ্যিক শর্ত হিসেবে ধরা হয়েছে। পাশাপাশি, গবেষণামূলক কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকলে তা বাড়তি গুরুত্ব পাবে।

যোগ্যতার সঙ্গে সঙ্গে বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় প্রযোজ্য হবে।

READ  মাল্টি টাস্কিং স্টাফ খুঁজছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, কারা আবেদন করতে পারবেন?

নিযুক্ত গবেষককে মাসে ২৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৩১,০০০ টাকা পর্যন্ত সাম্মানিক দেওয়া হবে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী তাঁর কাজের সময়কাল নির্ধারিত হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য প্রথম পর্যায়ে ইন্টারভিউ নেওয়া হবে।

নিয়োগ সংক্রান্ত ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি। ওই দিন নাগপুরে সংস্থার দফতরে প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউয়ের সময় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্র, পাশাপাশি কর্মজীবনের শংসাপত্র সঙ্গে রাখার কথা বলা হয়েছে। প্রাথমিক পর্যায়ে বাছাই হওয়া প্রার্থীদের জন্য অনলাইন মাধ্যমে দ্বিতীয় দফা ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য ই-মেল মারফত জানিয়ে দেবে সংস্থা কর্তৃপক্ষ।

Share this: