গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়ায় শিক্ষানবিশ প্রয়োজন, এক বছরের প্রশিক্ষণে মিলবে বৃত্তি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
grid-controller-of-india-apprentice-recruitment-52-vacancy

GRID India Recruitment 2026: বিদ্যুৎ পরিকাঠামো নিয়ন্ত্রণে রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড-এ প্রশিক্ষণমূলক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন আঞ্চলিক দপ্তরে এই প্রশিক্ষণ চলবে।

মোট ৫২টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ এক বছর। ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি, মানবসম্পদ, সিভিল এবং ফিন্যান্স বিভাগে কাজ শেখার সুযোগ মিলবে। নিযুক্তদের কর্মস্থল হিসেবে কলকাতা, নয়া দিল্লি, বেঙ্গালুরু, গুয়াহাটি বা শিলংয়ের নাম উল্লেখ রয়েছে। প্রশিক্ষণকালীন মাসিক বৃত্তি ধার্য হয়েছে ২০,০০০ টাকা।

আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স ২৮ বছরের মধ্যে হওয়া আবশ্যক।পাশাপাশি শারীরিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

READ  SBI Requirements 2025: এসবিআই - এ রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। সংস্থার সরকারি ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। প্রাপ্ত আবেদন যাচাইয়ের পর সাক্ষাৎকারের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের নির্বাচন করা হবে। নিয়োগ সংক্রান্ত বাকি শর্ত ও নির্দেশিকা সংস্থার ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।

Share this: