হলদিয়া পোর্টে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
smp-kolkata-haldia-dock-railway-station-master-recruitment

Shyama Prasad Mukherjee Port Trust Recruitment 2026: কলকাতা বন্দর কর্তৃপক্ষের অধীন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে-এর হলদিয়া ডক কমপ্লেক্সে এই কর্মখালি রয়েছে। ট্রান্সপোর্টেশন অপারেটিং রেলওয়েজ় বিভাগে নিযুক্তদের তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। কাজের মেয়াদ শেষ হলে শর্তসাপেক্ষে তা বাড়ানো হতে পারে। মাসিক পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৪৬,৫০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে দ্বাদশোত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি আইটিআই উত্তীর্ণ হয়ে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের শংসাপত্র থাকতে হবে। রেলওয়ে কেবিন অপারেশন সংক্রান্ত কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। এই নিয়োগে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা আয়োজন করা হবে। তার পর ট্রেড টেস্টের মাধ্যমে দক্ষতা খতিয়ে দেখা হবে। দুটি পর্যায়ে উত্তীর্ণদেরই চূড়ান্ত ভাবে বিবেচনা করা হবে।

READ  AIIMS -এ বিপুল পদে কর্মী নিয়োগ! মাসিক বেতন ৬৭,৭০০ টাকা

প্রতিষ্ঠান সূত্রে খবর, নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি-সহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন গ্রহণ হবে কেবল অফলাইনে। নির্ধারিত সময়ের পরে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগের শর্তাবলি ও অন্যান্য বিধি সংক্রান্ত বিশদ তথ্য পোর্টের সরকারি ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।

Share this: