রেলের ২,০০০ টেকনিক্যাল পদের পরীক্ষার দিন বদল, কবে কখন পরীক্ষা নেওয়া হবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
rrb technical recruitment cbt new exam schedule february details

RRB Recruitment 2026: রেলে চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ২,০০০-এরও বেশি টেকনিক্যাল শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, ভুবনেশ্বর, পটনা-সহ দেশের মোট ২১টি ডিভিশনে এই নিয়োগ সম্পন্ন হবে। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

প্রথমে আগামী ৩ মার্চ কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) নেওয়ার কথা ছিল। সেই সূচি সংশোধন করে ফেব্রুয়ারিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ১৯, ২০ এবং ২৫ ফেব্রুয়ারি সিবিটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন দফায় পরীক্ষা নেওয়া হবে।

সকালের প্রথম পর্ব শুরু হবে সকাল ৯টা থেকে, চলবে সাড়ে ১০টা পর্যন্ত। দ্বিতীয় পর্ব দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো ১৫ মিনিট এবং তৃতীয় পর্ব বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত হয়েছে। প্রতিটি পরীক্ষার জন্য দেড় ঘণ্টা সময় বরাদ্দ থাকছে। পরীক্ষার্থীদের নিজ নিজ শিফটের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

READ  বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, কোন পদে এবং কী যোগ্যতা প্রয়োজন?

প্রশ্নপত্রে অঙ্ক, জেনারেল ইন্টালিজেন্স অ্যান্ড রিজ়নিং, জেনারেল অ্যাওয়্যারনেস, জেনারেল সায়েন্স, পদার্থবিদ্যা ও রসায়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ ও দূষণ নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়ক প্রশ্ন থাকবে। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, প্রার্থীদের কারিগরি দক্ষতা যাচাইয়ের উপর বিশেষ জোর দেওয়া হবে।

পরীক্ষা সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই ই-মেল মারফত পাঠানো হয়েছে। পাশাপাশি বোর্ডের সরকারি ওয়েবসাইট থেকেও পরীক্ষাকেন্দ্রের নথি ডাউনলোড করা যাচ্ছে। পরীক্ষার চার দিন আগে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে নথি সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

Share this: