উত্তরবঙ্গ সায়েন্স সেন্টারে চাকরির সুযোগ, কোন বিভাগে মিলবে যোগদানের সুযোগ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
north-bengal-science-center-job-cuet-pg-recruitment-bitm-2025

উত্তরবঙ্গের সায়েন্স সেন্টারে বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য চাকরির সুযোগ তৈরি হয়েছে। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এর অধীনস্থ বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম (BITM) সায়েন্স কমিউনিকেটর পদে কর্মী নিয়োগ করবে।

২০২২ সাল থেকে ২০২৫ সালের মধ্যে যাঁরা পদার্থবিদ্যা, রসায়ন বা বায়োসায়েন্স-এর মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিযুক্ত প্রার্থীদের মাসিক ৩৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে এই কাজ চলবে, যা পরে মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সংস্থা এখনও পর্যন্ত শূন্যপদের সংখ্যা প্রকাশ করেনি।

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং কমিউনিকেশন স্কিল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র জমা দেবেন। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি পাঠানো আবশ্যক। আবেদনের শেষ দিন ৪ জানুয়ারি, ২০২৬।

READ  IRCTC Requirement 2025 : আইআরসিটিসি খুঁজছে শিক্ষানবিশ, আবেদন চলছে অনলাইনে!

বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করা ছাত্র-ছাত্রীরা এই সুযোগের মাধ্যমে নিজেদের কর্মজীবন শুরু করতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Share this: