এনএলসি ইন্ডিয়ায় জুনিয়র ওভারম্যান ও মাইনিং সর্দার নিয়োগ, কোথায় হবে পোস্টিং?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
nlc-india-junior-overman-mining-sirdar-recruitment-2026

Govt Jobs for Engineers 2026: রাষ্ট্রায়ত্ত সংস্থা এনএলসি ইন্ডিয়া লিমিটেড-এ জুনিয়র ওভারম্যান ও মাইনিং সর্দার পদে মোট আট জনকে নিয়োগ করবে। ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। কর্মস্থল রাজস্থানের বারসিঙ্গসার খনি।

নিযুক্তদের রাজস্থানের বারসিঙ্গসার এলাকায় খনির কাজে নিয়োজিত থাকতে হবে। সংশ্লিষ্ট দুই পদেই মাইনিং ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য বিষয়ে স্নাতক ডিগ্রি কিংবা ডিপ্লোমা আবশ্যক। পাশাপাশি ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটি অনুমোদিত শংসাপত্র থাকতে হবে।

প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। স্থানীয় ভাষায় সাবলীলতা আবশ্যক বলেও সংস্থা সূত্রে জানা গিয়েছে। লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। জুনিয়র ওভারম্যান পদে মাসিক ৩১ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা বেতনক্রম নির্ধারিত হয়েছে। মাইনিং সর্দার পদে বেতনক্রম ২৬ হাজার টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা। জুনিয়র ওভারম্যানের ক্ষেত্রে ৩০০ টাকা এবং মাইনিং সর্দারের ক্ষেত্রে ২৫০ টাকা আবেদনমূল্য ধার্য হয়েছে।

READ  ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে গ্রন্থাগারিক নিয়োগ, কিভাবে আবেদন করবেন?

আগ্রহীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে হবে। প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য শর্তাবলি সংক্রান্ত বিশদ তথ্য সংস্থার প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Share this: