ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে ২৪৩ টি পদে বিজ্ঞানী নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
nic-scientist-recruitment-243-posts

NIC Recruitment 2026: কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে ২৪৩টি বিজ্ঞানী পদে নিয়োগ হবে। গেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পোর্টাল খুলবে ফলপ্রকাশের পর।

কেন্দ্রীয় সরকারের এই নিয়োগে নির্বাচিতদের কাজ করতে হবে ন্যাশনাল ইনফোরম্যাটিক্স সেন্টারে। ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন, কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সফট্অয়্যার সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি এবং ইনফরমেটিক্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীদের ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা বেতনক্রমে প্রতি মাসের পারিশ্রমিক দেওয়া হবে।

এই নিয়োগে অংশ নিতে হলে ২০২৪, ২০২৫ অথবা ২০২৬ সালের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে গেট উত্তীর্ণ প্রার্থীদেরই বিবেচনা করা হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে।

READ  WBCSSC Group D Recruitment 2025: মাধ্যমিক পাশ করলেই স্কুলে চাকরির সুযোগ! জানুন, কীভাবে আবেদন করবেন?

কর্তৃপক্ষ জানিয়েছে, গেট ২০২৬-এর ফল ১৯ মার্চ প্রকাশিত হতে পারে। ফলপ্রকাশের দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট পোর্টাল চালু হবে। তখনই অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের প্রাসঙ্গিক নথি আপলোড করতে হবে নির্ধারিত নিয়ম মেনে।

এই নিয়োগ কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ গুরুত্বপূর্ণ দফতরে কর্মখালি পূরণের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। দেশের তথ্যপ্রযুক্তি পরিকাঠামো এবং ই-গভর্ন্যান্স ব্যবস্থার তদারকি ও উন্নয়নের দায়িত্ব এই সংস্থার উপরেই বর্তায়। ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রে উচ্চতর প্রযুক্তিগত দক্ষতা থাকা প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

বিস্তারিত বিধি ও যোগ্যতার শর্তাবলি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। গেট ফলপ্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জানাতে হবে।

Share this: