Gov. Job Nadia 2025: নদিয়া স্বাস্থ্যজেলায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, কিভাবে আবেদন করবে জেনে নিন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

nadia-health-district-madhyamik-pass-govt-job-2025

Gov. Job Nadia 2025: নদিয়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা দীর্ঘদিন ধরে সরকারি নিয়োগের খোঁজ করছেন, তাঁদের জন্য এটি এক বিরাট সুযোগ। মাধ্যমিক পাশ থেকে শুরু করে জিএনএম, এমবিবিএস ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। মোট ৬৯৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে, এটাই এই বছর নদিয়া জেলার অন্যতম বড় নিয়োগ বিজ্ঞপ্তি।

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে নদিয়া জেলার বিভিন্ন স্বাস্থ্য বিভাগে এই কর্মী নিয়োগ করা হবে। এটি একটি চুক্তির ভিত্তিতে চাকরি হলেও, কাজের দক্ষতা অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। এটি আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি সেরা কেরিয়ারের সুযোগ হতে পারে।

কী যোগ্যতা লাগবে?

বিভিন্ন পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার মান ভিন্ন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদগুলিতে আবেদন করতে পারেন –

  • মাধ্যমিক পাশ: স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, নবজাতকদের সহায়িকা।
  • উচ্চ মাধ্যমিক পাশ: অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, কুক কাম কেয়ারটেকার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিক্যাল টেকনোলজিস্ট।
  • নার্সিং ডিগ্রি/ডিপ্লোমা: কাউন্সেলর, কমিউনিটি নার্স, স্টাফ নার্স পদে আবেদন করতে জিএনএম (GNM), এএনএম (ANM), বা বিএসসি (B.Sc) ডিগ্রি প্রয়োজন।
  • এমবিবিএস ডিগ্রি: ফার্স্ট রেফারেল ইউনিট, সিনিয়র মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকতে হবে।
READ  কল্যাণী এমস-এ আইসিএমআর অর্থপুষ্ট গবেষণায় কর্মী নিয়োগ, কারা আবেদনের জন্য সুযোগ পাবেন?

চাকরির বিবরণ

নদিয়া জেলা স্বাস্থ্যজেলায় মোট ৪৩টি ভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৬৯৭টি শূন্যপদ রয়েছে।

  • বিভাগ: স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অফিসার, মেডিক্যাল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-সহ মোট ৪৩টি পদে কর্মী নিয়োগ।
  • বেতন: নিযুক্ত কর্মীদের জন্য প্রতিদিন ১,০০০ টাকা থেকে শুরু করে প্রতি মাসে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে।
  • চুক্তি: এই নিয়োগ প্রাথমিক ভাবে চুক্তির ভিত্তিতে করা হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদন শুরু: ২৮ নভেম্বর, ২০২৫
  • আবেদনের শেষ তারিখ: ১৪ ডিসেম্বর, ২০২৫ (অবশ্যই এই শেষ তারিখের আগে আবেদন করুন)
READ  NCBS Recruitment 2025: মাল্টিমিডিয়া ডেভেলপার প্রয়োজন কলকাতায় কেন্দ্রীয় সংস্থায়, কিভাবে আবেদন করবেন?

কীভাবে আবেদন করবেন?

আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত তিনটি বিজ্ঞপ্তি (Memo No. CMOH-Nad/6133, CMOH-Nad/6134, CMOH-Nad/6135) ভালো করে পড়ে নিন।

  1. প্রথমে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর-এর অফিসিয়াল ওয়েবসাইট nadia.gov.in যেতে হবে।
  2. সেখানে নিয়োগ বা Recruitment সেকশনে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির লিঙ্ক খুঁজে নিতে হবে।
  3. সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
  4. প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
  5. সঠিক ভাবে আবেদন প্রক্রিয়া শেষ করার পর আবেদনপত্রটি প্রিন্ট করে নিজের কাছে রাখুন।

কবে আবেদনের শেষ তারিখ?

এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৮ নভেম্বর, ২০২৫ থেকে। আবেদনের শেষ তারিখ হল ১৪ ডিসেম্বর, ২০২৫। সময় খুব কম, তাই শেষ দিনের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করুন।

READ  নির্বাচন কমিশনে কর্মী নিয়োগ! এই দিন আবেদনের শেষ তারিখ

এই চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য নদিয়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি-র অফিসিয়াল ওয়েবসাইট (nadia.gov.in) অথবা রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন এবং আপনার সরকারি চাকরির স্বপ্ন পূরণ করুন!

Share this: