আসানসোলে অতিথি শিক্ষক নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
kazi-nazrul-university-asansol-guest-faculty-recruitment

Kazi Nazrul University Recruitment 2026: আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে অতিথি শিক্ষক নিয়োগের কথা জানানো হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে খবর, একাধিক বিভাগে পাঠদানের প্রয়োজন মেটাতেই এই পদক্ষেপ।

আইন, বাণিজ্য, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং ইংরেজি – এই ছয়টি বিষয়ে অতিথি শিক্ষক নেওয়া হবে। মোট শূন্যপদ রয়েছে ১৪টি। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকা আবশ্যক। পাশাপাশি পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এর মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক।

আবেদনপত্র দাখিল করতে হবে ই-মেল মারফত। জীবনপঞ্জি, স্বীকৃত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র সংযুক্ত করা প্রয়োজন। নির্ধারিত সময়সীমা ১৬ ফেব্রুয়ারি।

READ  ঝাড়গ্রামের প্রশাসনিক বিভাগে কর্মী নেওয়া হচ্ছে, আবেদন করবেন কী ভাবে?

নথি যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ সংশ্লিষ্ট প্রার্থীদের ফোনের মাধ্যমে জানানো হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Share this: