সাংবাদিকতা বিভাগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ, কী যোগ্যতা চাই?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
jadavpur-university-mass-communication-guest-faculty-interview-2026

JU Recruitment 2026:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাডাল্ট, কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। ১০ মার্চ দুপুর ১২টায় ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

দিবা বিভাগে জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন-এর স্নাতকোত্তর স্তরের পাঠদান করাতে হবে নির্বাচিত প্রার্থীদের। মিডিয়া ল অ্যান্ড এথিক্স, মিডিয়া ম্যানেজমেন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিয়োগ্রাফি, টেলিভিশন, মিডিয়া, সোসাইটি অ্যান্ড কালচার, জেন্ডার কমিউনিকেশন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন-সহ একাধিক বিষয়ে পাঠদানের দায়িত্ব থাকবে। নিযুক্তদের প্রতি ঘণ্টায় ৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। এটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তির নিয়োগ। প্রয়োজন অনুযায়ী পাঠদানের সময়সূচি নির্ধারণ করা হবে।

যোগ্যতার ক্ষেত্রে জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক। পাশাপাশি পিএইচডি ডিগ্রি থাকতে হবে অথবা নেট কিংবা সেট উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ইন্টারভিউয়ের দিন সঙ্গে আনতে হবে।

READ  WBMSC Recruitment 2025: ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?

আগাম আবেদনপত্র দাখিলের প্রয়োজন নেই। নির্ধারিত দিনে জীবনপঞ্জি ও প্রয়োজনীয় নথি নিয়ে সংশ্লিষ্ট বিভাগে উপস্থিত হতে হবে প্রার্থীদের। নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্য বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে।

Share this: