বাণিজ্যে স্নাতকদের জন্য ইয়ং প্রফেশনাল পদে সুযোগ, কারা আবেদন করতে পারবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
icmr-young-professional-recruitment-2026-commerce-graduate

ICMR Recruitment 2026: ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ- এর অধীনস্থ সংস্থায় ইয়ং প্রফেশনাল পদে একজনকে নিয়োগ করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোহেমাটোলজি-তে এক বছরের চুক্তিতে কাজের সুযোগ মিলবে। মাসিক পারিশ্রমিক ৩০ হাজার টাকা। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২০ ফেব্রুয়ারি।

নির্বাচিত প্রার্থীকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোহেমাটোলজি-এ নিযুক্ত করা হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও কাজের প্রয়োজনের ভিত্তিতে সেই মেয়াদ আরও দু’বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট নির্ধারণ, আর্থিক খতিয়ান প্রস্তুত, আয় ও ব্যয়ের বিশদ রিপোর্ট তৈরি-সহ একাধিক আর্থিক প্রশাসনিক দায়িত্ব সামলাতে হবে। সে কারণেই বাণিজ্যে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকেরাও আবেদনপত্র দাখিল করতে পারবেন। তবে তাঁদের ক্ষেত্রে ফিন্যান্স ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

READ  ভারতীয় রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ৩০ জুন আবেদনের শেষ দিন

আগ্রহীদের নির্ধারিত সময়সীমার মধ্যে ই-মেল মারফত আবেদনপত্র দাখিল করতে হবে। প্রতিষ্ঠান সূত্রে খবর, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। প্রয়োজনে লিখিত পরীক্ষার ব্যবস্থাও রাখা হতে পারে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আইসিএমআর-এর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Share this: