যাদবপুরে গবেষণা প্রকল্পে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির সুযোগ, আবেদন করবেন কী ভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
iacs-jadavpur-technical-assistant-recruitment

IACS Recruitment 2026: যাদবপুরের প্রাচীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে।

এই পদে নিযুক্ত ব্যক্তিকে কেন্দ্রীয় সরকারি সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)-এর অর্থপুষ্ট প্রকল্পে কাজ করতে হবে। মূল দায়িত্ব থাকবে গবেষণাগারে উচ্চ প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের। প্রাথমিক ভাবে এক বছরের জন্য চুক্তি করা হবে। তবে প্রকল্পের অগ্রগতি ও প্রয়োজনের নিরিখে এই মেয়াদ ধাপে ধাপে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে ডিপ্লোমা আবশ্যিক। পাশাপাশি অন্তত দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়সসীমা নির্ধারিত হয়েছে ৫০ বছরের মধ্যে।

READ  North 24 Parganas CMOH Recruitment 2026 : উত্তর ২৪ পরগণায় স্বাস্থ্য দফতরে ৫৬২ কর্মী নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ই-মেল আইডিতে, প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে। নির্ধারিত সময়সীমা ২৩ ফেব্রুয়ারি। পরবর্তী পর্যায়ে সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।

Share this: