
Calcutta University Recruitment 2026: রাজ্যের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, প্রশাসনিক কাজের দায়িত্ব সামলাতে চুক্তিভিত্তিক একজন কর্মী নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া অনলাইনে জানাতে হবে।
অফিস এগ্জ়িকিউটিভ পদে নিয়োগ করা হবে। পদটি ফেলোশিপ অ্যাডমিনিস্ট্রেশন শাখার অধীনে। মোট শূন্যপদ একটি। নির্বাচিত প্রার্থীকে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে রেজিস্ট্রারের অধীন ডিপিও কার্যালয়ে দায়িত্ব পালন করতে হবে। নির্ধারিত পারিশ্রমিক মাসে ২৫,০০০ টাকা।
আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি অন্তত এক বছরের পেশাগত অভিজ্ঞতা আবশ্যক। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কাজের দক্ষতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০ বছর।
আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করতে হবে। তার পর প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র নির্দিষ্ট ই-মেল আইডিতে পাঠাতে হবে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র দাখিল করা যাবে। এরপর সাক্ষাৎকারের মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







