বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ, আবেদন করবেন কী ভাবে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
bhu-data-entry-operator-recruitment-icmr-project-neurology

BHU Recruitment 2026: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ তৈরি হয়েছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়-এর নিউরোলজি বিভাগে একটি প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আবেদন গ্রহণ করা হবে অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে।

ডেটা এন্ট্রি অপারেটর পদে একজন কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর অর্থানুকূল্যে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদের সংখ্যা একটি এবং এই পদের জন্য মাসিক পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ২০,০০০ টাকা।

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। পাশাপাশি, ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকাও আবশ্যিক শর্ত হিসেবে উল্লেখ রয়েছে। পদের সঙ্গে সম্পর্কিত অন্যান্য যোগ্যতার মাপকাঠি বিস্তারিত ভাবে উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে।

READ  ২৫৭ জন অবসরপ্রাপ্ত কর্মী নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফের কাজে যোগ দেওয়ার সুযোগ মিলবে কীভাবে?

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। আগ্রহীদের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করতে হবে। সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র ই-মেল মারফত পাঠাতে হবে। ২০ ফেব্রুয়ারি-র মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে।

Share this: