Prasar Bharati Requirement 2025: আকাশবাণীতে (AIR Kolkata) পার্ট টাইম করেসপন্ডেন্টস নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

akashbani-air-kolkata-part-time-correspondent-requirement-2025

Prasar Bharati Requirement 2025 : পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আকাশবাণী কলকাতা (Prasar Bharati – All India Radio) সম্প্রতি পার্ট টাইম করেসপন্ডেন্টস (PTC) পদে নিয়োগের ঘোষণা করেছে। এই কাজের মাধ্যমে আপনি দেশের বৃহত্তম পাবলিক সার্ভিস ব্রডকাস্টার সংস্থার অংশ হয়ে স্থানীয় খবরের কভারেজে করতে পারবেন। যাদের সাংবাদিকতায় আগ্রহ ও অভিজ্ঞতা আছে, তাদের জন্য এটি কেরিয়ার গড়ার এক সুবর্ণ সুযোগ হতে পারে।

কী যোগ্যতা লাগবে?

এই চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা থাকা দরকার।

শিক্ষাগত যোগ্যতা:

  • সাংবাদিকতা বা মাস মিডিয়া বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে।
  • অথবা, আপনি যদি শুধু স্নাতক হন, তবে সাংবাদিকতার ক্ষেত্রে আপনার কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি।
READ  রিষড়া পৌরসভা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, মাধ্যমিক পাশে আবেদন করুন

বয়সসীমা:

  • আবেদনের শেষ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২৪ বছর থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

বাসস্থান:

  • যে জেলার সদর দফতরে (District HQ) বা পৌরসভায় (Municipal limit) কাজ করতে চান, সেই স্থানের ১০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী হতে হবে।

ভাষাগত দক্ষতা:

  • প্রার্থীদের বাংলা ভাষায় সাবলীল হওয়া বাধ্যতামূলক।
  • দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য বাংলা-র পাশাপাশি নেপালি ভাষায় দক্ষতা থাকতে হবে।
  • এছাড়াও, হিন্দি এবং ইংরেজিতে কাজ করার জ্ঞান থাকলে নিয়োগের ক্ষেত্রে সুবিধা মিলবে।

অন্যান্য দক্ষতা:

  • কম্পিউটার এবং ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
  • ইলেকট্রনিক মিডিয়া (রেডিও/টিভি) কভারেজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির বিবরণ

  • পদের নাম: পার্ট টাইম করেসপন্ডেন্টস (Part Time Correspondents – PTC)।
  • মোট শূন্যপদ: ১০টি।
  • কাজের স্থান: বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতার দফতর। প্রতিটি জেলার জন্য ১টি করে শূন্যপদ রয়েছে।
  • কাজের ধরন: এটি একটি পার্ট টাইম চুক্তির ভিত্তিতে কাজ। আপনাকে স্থানীয় খবর সংগ্রহ ও সম্প্রচারে সাহায্য করতে হবে।
READ  বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপের সুযোগ, গবেষক পদে নিয়োগের যোগ্যতা জানেন কি?

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ/ক্ষেত্র পরীক্ষা (Field Trial)-এর মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে আবেদনপত্র যাচাই করে যোগ্য প্রার্থীদের শর্টলিস্ট করা হবে।

কীভাবে আবেদন করবেন?

  1. আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র ডাকযোগে (Offline) আবেদন জমা দিতে পারবেন।
  2. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.newsonair.gov.in থেকে নিয়োগের বিস্তারিত স্কিম ও আবেদনপত্র বা প্রোফর্মা (Proforma) ডাউনলোড করুন।
  3. আবেদনপত্রটি সম্পূর্ণভাবে পূরণ করুন।
  4. শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা এবং অভিজ্ঞতার সমস্ত প্রয়োজনীয় স্ব-স্বাক্ষরিত নকল (Self-attested copies) আবেদনপত্রের সাথে যুক্ত করুন।
  5. আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে তার ওপর পরিষ্কার করে লিখুন: “Application for PTC”।
  6. এই খামটি স্পিড পোস্ট/রেজিস্টার্ড পোস্ট-এর মাধ্যমে এই ঠিকানায় পাঠান : Head of Office, All India Radio, Akashvani Bhavan, Kolkata – 700001
READ  CSIR IICB Recruitment 2025: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে ইঞ্জিনিয়ার নিয়োগের সুযোগ, আবেদনের শেষ দিন কবে?

কবে আবেদনের শেষ তারিখ?

  • আবেদন জমা দেওয়ার শেষ দিন: ১৫ ডিসেম্বর ২০২৫।
  • আবেদনপত্রটি অবশ্যই এই তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট: www.newsonair.gov.in

এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এবং আবেদনপত্রের ফর্ম পেতে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন। যোগ্য প্রার্থীরা দেরি না করে এখনই আবেদন করুন!

Share this: