
NMDC Recruitment 2026: কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অধীনে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে একাধিক ম্যানেজারিয়াল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট পাঁচটি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। শেষ দিন ১০ মার্চ।
প্রতিষ্ঠান সূত্রে খবর, সংস্থায় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাইনিং, ম্যানেজার মেকানিক্যাল, সেফটি অফিসার, ব্লাস্টিং অফিসার, প্রোডাকশন ম্যানেজার এবং জুনিয়র ম্যানেজার সার্ভে পদে কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
পদভেদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রয়োজন নির্দিষ্ট পেশাগত অভিজ্ঞতা। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এবং তত্ত্বাবধানের অভিজ্ঞতার উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে। পৃথক যোগ্যতার উল্লেখ রয়েছে প্রত্যেক পদের জন্য।
মাসিক পারিশ্রমিক পদমর্যাদা অনুযায়ী ভিন্ন। কিছু পদের ক্ষেত্রে বেতনক্রম ৫০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা। উচ্চপদগুলিতে তা ১ লক্ষ থেকে ২ লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে হতে পারে। অন্যান্য ভাতা ও সুযোগসুবিধাও প্রযোজ্য নিয়মে যুক্ত হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে সংস্থার নির্দিষ্ট পোর্টালে। আবেদনপত্র-সহ প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। সংরক্ষিত শ্রেণি ছাড়া অন্যান্য প্রার্থীদের ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদন গ্রহণ চলবে ১০ মার্চ পর্যন্ত। পরবর্তী পর্যায়ে সাক্ষাৎকারের আয়োজন করা হবে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।







